• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বদলগাছীতে বকনা বাছুর বিতরণ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 মোঃ সারোয়ার হোসেন অপু

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বদলগাছীতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১২৫ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর, চারটি পিলার, পাঁচটি টিন একটি ম্যাট ও ২৭০ কেজি খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসব বাছুর ও উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপু,বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সাবেক সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলা, সহ প্রমুখ।

সুফলভোগীরা জানান, একটা বকনা বাছুর কিনতে অনেক টাকার প্রয়োজন। একসাথে এতগুলো টাকা দিয়ে গরু কেনা প্রায় অসম্ভব। বাছুরসহ বাছুর লালন পালন করার জন্য খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে আমাদের প্রায় ছয় মাসেরও বেশি সময় বিনা খরচে লালন পালন করা সম্ভব হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২৫ জনকে বকনা বাছুর, খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব বাছুরের দেখভালসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com