• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

মোল্লাহাটে পশু কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: ০৪ জুন,২০২৫ইং,বুধবার; মোল্লাহাট উপজেলার মোল্লাহাট বাজারে( গাড়ফা বাজার) পবিত্র ঈদুল আযহা সামনে রেখে পশু কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

সরেজমিনে মঙ্গলবার (৪ জুন) দুপুরে মোল্লাহাট থানাধীন মোল্লাহাট বাজার( গাড়ফা বাজার),চুনখোলা বাজার,দারিয়ালা বাজার,কোদালিয়া বাজার,গাংনী বাজার ঘুরে দেখা যায়, কামারপাড়াগুলো টুংটাং শব্দে মুখর। কয়লার আগুনে লোহা পেটাতে পেটাতে ঘাম ঝরছে শ্রমিকদের। চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও বিরাম নেই তাদের হাতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা, ছুরি, চাপাতি ও বঁটি তৈরির কাজ। একইসঙ্গে পুরোনো যন্ত্রপাতি শান দিতেও আসছেন অনেকেই।

স্থানীয় কামার তপন জানান, সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদ এলে কর্মব্যস্ততা বেড়ে যায়। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, ফলে লাভের পরিমাণ কমে গেছে। এছাড়া, চীনা ও ভারতীয় পণ্যের আগ্রাসনে স্থানীয় হস্তশিল্পের চাহিদা কমে যাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। কামাররা আরও জানান, অনেকেই পুরোনো দা-বটি শান দিতে আসছেন, আবার কেউ কেউ নতুন সরঞ্জাম তৈরির অর্ডার দিচ্ছেন। তবে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়াতে হচ্ছে, যা ক্রেতাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঈদ মানে আনন্দ,ঈদ মানেই খুশি,তাই যতোই মূল্য বৃদ্ধি ঘটুক না কেন, পশু কোরবানির সরঞ্জাম ক্রয়ে দলে দলে লোকজন ছুটে আসছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com