• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভুয়া ডিবি পরিচয়ে চট্টগ্রামে প্রতারণা, মূল হোতা সোহেল গ্রেপ্তার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

জেলা প্রতিনিধি: মো. মামুন
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেল (৩৬) অবশেষে ডিবির জালে ধরা পড়েছে। তিনি পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা।

সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) সূত্রে জানা যায়, আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ লিখিত অভিযোগে জানান—গত ১৯ মে তার ভাইয়ের মোবাইলে অপরিচিত এক ব্যক্তি ফোন করে নিজেকে ডিবির প্রধান পরিচয় দিয়ে একাধিক মামলার ভয় দেখায় এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। পরবর্তীতে অ্যাডভোকেট ইউসুফ নিজেই ফোন করলে তাকেও হুমকি দিয়ে বিকাশে টাকা পাঠাতে বলা হয়। ভয়ভীতির মুখে তিনি ধাপে ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা পাঠান।

এরপর সন্দেহ হলে তিনি সরাসরি ডিবি অফিসে যান এবং লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ডিবি (পশ্চিম) বিভাগ। তদন্তে আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধান মেলে, যারা একই কৌশলে প্রতারিত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) সকালে ডিবি (পশ্চিম) বিভাগের পুলিশ পরিদর্শক মো. মুজিবর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পটিয়ার নয়ারহাট এলাকা থেকে প্রতারণার মূল হোতা সোহেলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও কয়েকটি সিম কার্ড উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত ছিল, যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফোন করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে টাকা আদায় করত।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, সোহেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com