• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

নাটোরে মামলার এজহার নামীয় আসামির তালিকা থেক নাম বাদ দিতে ৫ লাখ টাকা ঘুষ দাবি

dailydhakamail / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের বিরুদ্ধে একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বির কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবী করেছেন নাটোর জেলার গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধা। এ বিষয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ক্যামেরার সামনে কথা না বললেও দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন নাটোর জেলা পুলিশ সুপার।

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা ব্যবসায়ী রাসেল হোসাইন দীর্ঘ ১৫ বছর ধরে আমেরিকা প্রবাসী। আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজ এলাকায় রয়েছে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান। গত ১৬ মে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের এক মারামারির মামলায় তাকে প্রধান আসামী করে থানায় একটি মামলা করেন স্থানীয় ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লা। যার তদন্তভার পায় গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধা। এরপরও নানা অপতৎপরতা শুরু করেন সেই এসআই। মামলা থেকে রাসেলের নাম প্রত্যাহারের শর্তে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবী করেন তিনি।

তবে এসআই ঘুস দাবি অস্বীকার করেছেন ।

সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাসিন্দা, ঘুষ দাবি করার ঘটনায় উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী।

এবিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com