• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

নাটোরে আদালতের আদেশ অমান্য করায় অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

dailydhakamail / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরে আদালতের আদেশ অমান্য করার দায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত।

নাটোরের লালপুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম গত মঙ্গলবার (৩ জুন) এ আদেশ দেন।

লালপুর আমলি আদালতের স্টেনোগ্রাফার মোঃ নাজমুল ইসলাম কারণ দর্শানোর আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, লালপুর থানার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হায়াত কে আদেশ দেন আদালত। কিন্তু মামলাটি তিনি নিজে তদন্ত না করে লালপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোঃ আজিজুল কবিরকে দিয়ে তদন্ত করান এবং সহকারী কমিশনার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

মামলাটি নিজে তদন্ত না করে এসিল্যান্ডকে দিয়ে তদন্ত করানোর বিষয়টি আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করে মোঃ আবুল হায়াতের বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং গ্রহণ করা হবে না সেই কারণ জানাতে আগামী ২২ জুনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর আদেশ দেন ম্যাজিস্টেট। লিখিত কারণ দর্শানোর ব্যর্থতায় আইনানুগ আদেশ দেয়া হবে বলেও আদেশে উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা যায়,গত ৭ মে লালপুর থানার দুরদুরিয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মোঃ ইদু সরকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দাখিল করেন যে, মোঃ রবিউলসহ ৪ জন আসামি তার জমি জোরপূর্বক ভোগ দখল করেছে।

এরপর ১৭ মে তারিখে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আদেশ দেন ম্যাজিস্ট্রট। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ২৪ মে তারিখে লালপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। এরপর লালপুরের সহকারী কমিশনার (ভূমি) লালপুর গত ২৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত বলেন, কারণ দর্শানোর চিঠি এখনো হাতে পাইনি। পেলে তার জবাব দেব।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com