• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

লামার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট” এর শিক্ষকদের মাঝে ঈদ উপহার প্রদান  

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মুহাম্মদ এমরান লামা-বান্দরবানঃ- পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইন্সটিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট এর শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ০৫ জুন, বিকেল ৩ ঘটিকার সময় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের, সাধারণ সম্পাদক, জাওয়ানা ভিক্ষু, টেকনিক্যাল ইন্সটিটিউট পরিচালনা কমিটির সভাপতি, বাছিং মারমা, শিক্ষাবিদ, অংক্যহ্লা মারমা, দৈনিক আজকের বসুন্ধরা’র বিশেষ প্রতিনিধি ও সময়ের কন্ঠস্বরের লামা উপজেলা প্রতিনিধি মোঃ এমরানসহ প্রমুখ।

ঈদের আগে ঈদ উপহার পেয়ে খুশি মানুষ গড়ার কারিগর জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা বলেন, জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক একজন বৌদ্ধধর্মাবলম্বী হওয়ার পরেও আজ আমাদের প্রতি যে সহানুভূতি দেখিছে তা অতুলনীয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি এখনো বেসরকারি। জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের নিজের ব্যাক্তিগত পক্ষ থেকে আমাদের মাঝে আজ ঈদ উপহার তুলে দিছে, এর জন্য আমরা আনন্দিত এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপস্থিত অংক্যহ্লা মারমা, বাছিং মারমা, এমরান, জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট এর শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দিয়ে আলোচনা সভার সমাপ্তি করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com