• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বার্তা সম্পাদক / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হৃদয় (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই কিশোর আবু সাঈদ (১৫) ও নিরব (১৩)। নিহত ও আহতরা সবাই সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে হৃদয়, আবু সাঈদ ও নিরব একটি হাঙ্ক মোটরসাইকেলে করে ঘুরতে যান ঝিকরগাছা থানার পানিসারা এলাকার একটি ফুলের বাগানে। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে গদখালী এলাকার শিওরদাহ-গদখালী সড়কের রেললাইনসংলগ্ন একটি মোড়ে পৌঁছালে একটি অজ্ঞাত ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে সেটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর এক স্থানীয় পথচারী আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

নিহত হৃদয় কালিগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। আহত আবু সাঈদ একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং নিরব মাগুরী গ্রামের মনিরুল ইসলামের সন্তান। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালনার অভিজ্ঞতার অভাব থেকেই দুর্ঘটনাটি ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com