• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে অতিরিক্ত প্রবেশ মূল্য আদায়ের অভিযোগ,৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩২৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর শহরের ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে অবস্থিত রামসাগর জাতীয় উদ্যানে ঈদ উপলক্ষে অতিরিক্ত প্রবেশ মূল্য আদায়ের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (১১ জুন) বিকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, রামসাগর জাতীয় উদ্যানে প্রবেশমূল্য নির্ধারিত ২০ টাকা হলেও ঈদ উপলক্ষে দর্শনার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার লঙ্ঘন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে ২০ টাকায় টিকিট বিক্রির নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
দিনাজপুর শহর থেকে ঘুরতে আসা মোমিনুল দম্পতি জানান,“আমি ও আমার স্ত্রী রামসাগর ঘুরতে এসেছি। প্রতিটি টিকিটে ২০ টাকার পরিবর্তে ৫০ টাকা করে নেওয়া হয়েছে। প্রতিবাদ করতে গেলে গেটের লোকজন অপমানজনক ভাষায় কথা বলেন।”
একই অভিযোগ করেন বিরামপুর থেকে আসা নুরুজ্জামান জানান,“ছুটির দিন দেখে ঘুরতে আসলাম, কিন্তু গেটেই এমন অভিজ্ঞতা হবে ভাবিনি। আমরা বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েছি।”
দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী রাফি বলেন,“একদিকে পর্যটনের উন্নয়ন বললেও বাস্তবে টিকিটের নামে এই অনিয়ম দেখে আমরা হতাশ। প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়ানো উচিত।”
ঈদ উপলক্ষে দর্শনার্থীদের নিরাপদ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক সেবা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com