• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

র‍্যাব-১৩ ও র‍্যাব-১’র যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

dailydhakamail / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- র‍্যাব-১৩ এবং র‍্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে রংপুরের পীরগাছা থানার ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ধৃত আসামী মোঃ স্বাধীন মিয়া (২২) ভিকটিমকে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে গত ২০/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকায় ভিকটিমের শ্বশুর বাড়িতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। যার প্রেক্ষিতে ভিকটিম নিজেই বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং-২১, তারিখ-২৪/০৫/২০২৫ খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯ (১) ধারা।

বিষয়টি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ইং ১১/০৬/২৫ ইং তারিখ অনুমান সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় সিপিএসসি র‍্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১, সিপিসি-০২, উত্তরা ঢাকা এর যৌথ অভিযানে জিএমপি গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ স্বাধীন মিয়া (২২), পিতা- মোঃ তোতা মিয়া, সাং- মাঝবাড়ি, থানা- পীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করা হয়।

গত (১২ জুন) বৃহস্পতিবার র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এসকল তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com