• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

ঝিকরগাছায় দশ বছরের শিশু সোহানা ধর্ষণ ও হত্যায় জড়িত ঘাতক ফুফাতো ভাই নয়ন গ্রেফতার

dailydhakamail / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম সবুজ যশোরঃ- যশোরের ঝিকরগাছায় মাদ্রাসার ছাত্রী শিশু সোহানা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার আপন ফুফাতো ভাই নাজমুস সাকিব নয়নকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশের দেওয়া প্রেস রিলিজে জানা গেছে।

গ্রেফতার নয়ন উপজেলার হাড়িয়া গ্রামের ইলিয়াস রহমানের ছেলে ও মনিরামপুর উপজেলার মাছনা কাওমী মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার বায়সা এবতেদায়ী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা আক্তার (১১) গত ৭জুন ঈদুল আজহার দিন সকালে মানিকালি গ্রামে তার ছোট ফুফর বাড়িতে বেড়াতে যায়। একই দিন দুপুরে সে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পরদিন ৮জুন ভোরে ফুফু বাড়ির পাশের একটি পুকুরে থেকে সোহানার লাশ উদ্ধার হয়। তড়িঘড়ি করে সোহানার লাশ দাফনের চেষ্টাও করা হয়। কিন্তু উদ্ধারের পর সোহানার মুখে আঘাতের চিহৃ দেখা গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তার পিতা অজ্ঞাতনামাদের আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ গত ১১ জুন সন্ধ্যায় অভিযান চালিয়ে হাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফুফাতো ভাই নয়নকে গ্রেফতার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন জানায়, ঘটনার দিন তার মামাতো ভাই রিয়াজ হোসেনকে মামা বাড়ি দিয়ে বাড়িতে এসে দেখে তার ছোট বোন তন্নী রুমে ঘুমিয়ে আছে এবং বাইরে মামাতো বোন (ভিকটিম) সোহানা দোলনায় দোল খাচ্ছে। সোহানাকে একা দেখে নয়ন তাকে জাপটে ধরে নিজের রুমে নিয়ে গলা ও মুখ চেপে ধরে ধর্ষণ করে।

একপর্যায়ে সোহানা শ্বাসরোধে মারা গেলে নয়ন তাকে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে আসে এবং তার বোনকে ঘুম থেকে জাগিয়ে বিষয়টি গোপন করতে ভিকটিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে মিথ্যা কাহিনী সাজায়।

এরপর নয়ন তার বোনকে নিয়ে মামা বাড়িতে যায় এবং সোহানাকে খুজে পাওয়া যাচ্ছে না মর্মে সকলকে জানায়। আটকের পর নয়নকে বৃহস্পতিবার (১২জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com