• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কিশোরীকে বিয়ে করতে না পারায় বাবা শাকিলকে পিটিয়ে হত্যা;বগুড়া জেলা সেচ্ছাসেবক দল নেতা জিতুসহ গ্রেফতার-৩

dailydhakamail / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় মেয়ের বাবা রিক্সাচালক শাকিল আহমেদ (৪০) কে বগুড়া জেলা সেচ্ছাসেবকদল নেতা জিতু পিটিয়ে হত্যা করেছে।

শনিবার (১৪ জুন ২০২৫ ইং) দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে এই হত্যা কান্ডের ঘটনা ঘটায়। হত্যার অভিযোগে অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও মতিসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ।
জিতু চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আনুমানিক ৪টি মামলা আছে।
শাকিল আহমেদ, শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর পুত্র। তিনি ঐ এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী তথ্য নিশ্চিত করেন।
নিহতের স্বজনরা জানায়, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু বেশ কিছুদিন থেকে শাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় শাকিলের সাথে বিরোধের সৃষ্টি হয় জিতুর। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। তারই জের ধরে শনিবার বেলা ১২ টায় শাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে। এক পর্যায়ে শাকিল তার বাড়ি থেকে সটকে করতোয়া তার বোনের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে জিতু তার দলবল নিয়ে দুপুরে শাকিলকে তার বোনের বাড়ি থেকে ধরে নিয়ে বেদম মারপিট করে নদীর ঘাটে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বিকেল সাড়ে ৫ টায় মৃত্যুর ঢলে পড়েন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, শাকিলের ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে করতে চায় জিতু। কিন্তু শাকিল বিয়ে প্রত্যাখ্যান করায় তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়।

ওই দ্বন্দের জের ধরে শনিবার বেলা ১২ টায় জিতু ৪ থেকে ৫ টি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন গিয়ে শাকিলকে তুলে এনে মারপিট করে। পরে তারা মুমূষু অবস্থায় শাকিলকে ছিনতাইকারী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করেছিলো। পুলিশ ঘটনা বুঝতে পেরে তাদের জিম্মায় না নিয়ে, তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তির পর শাকিল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এঘটনায় জিতু ও মতিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com