• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বানারীপাড়া-বরিশাল মহাসড়কের চৌয়ারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত, ঘাতক মাহেন্দ্র চালক গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়ার-বরিশাল মহাসড়কের চৌয়ারীপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইদুল হাওলাদার(৪০) নামে এক অটো চালক নিহত হয়েছে। ১৫ জুন রবিবার আনুমানিক দুপুর ২ টার সময় সাইদুল গুয়াচিত্রা থেকে অটো গাড়ি চালিয়ে পৌর শহরের রায়েরহাট আসার পথে বানারীপাড়া-বরিশাল মহাসড়কের চৌয়ারীপাড়ার আলমগীর হাওলাদারের বাড়ির সংলগ্ন সড়কে পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা বরিশাল মেট্রো থ-১১-০৬৪৩ নং মাহেন্দ্র’র ধাক্কায় স্পটেই সাইদুল নিহত হয়। স্থানীয়রা সাইদুল হাওলাদারকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘাতক মাহেন্দ্র চালক আলী হোসেন মৃধা (৬০) কে আটক করেছে পুলিশ। নিহত সাইদুল হাওলাদার বানারীপাড়ার গাভা গ্রামের মৃত্যূ হামেদ হাওলাদারের একমাত্র পুত্র সন্তান।তার দু’টি নাবালক শিশু সন্তান রয়েছে।ঘাতক মাহেন্দ্র চালক আলী হোসেন উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামের সিরাজ উদ্দিন মৃধা’র ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। ১৬ জুন রাত ৯ টায় নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে নিহত সাইদুল হাওলাদারের লাশ গাভা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ঘাতক মাহেন্দ্র চালক আলী হোসেনকে ১৬ জুন সোমবার সকালে বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
এদিকে সাইদুল হাওলাদারের লাশ বাড়ি পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দু’টি সন্তান নিয়ে পাগল প্রায় নিহত সাইদুলের স্ত্রী খাদিজা বেগমের কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com