• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয়ে পেশাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি। বিবৃতিতে তিনি বলেন, ‘ঐধহহধহ জধযরস ঞধষঁশফধৎ’ নামের একটি ফেসবুক পোস্টে ১৪ জুন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে ‘সাংবাদিক পরিচয়ে তল্লাশি’ নামক এক কর্মকাণ্ডের ছবি ও বিবরণ শেয়ার করা হয়। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে।

উক্ত পোস্টে এম হান্নান রহিম তালুকদার নামের ব্যক্তিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলে দাবি করা হয়। বিষয়টি অত্যন্ত বিভ্রান্তিকর ও দুঃখজনকভাবে প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে, এম হান্নান রহিম তালুকদার চট্টগ্রাম প্রেস ক্লাবের কোনো সদস্য নন। তিনি কখনো প্রেস ক্লাবের কোনো কার্যক্রম বা সদস্যপদে জড়িত ছিলেন না এবং বর্তমানেও নেই।

চট্টগ্রাম প্রেস ক্লাব পেশাদার, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে। ভুয়া পরিচয়ের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীর বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকে। কেউ যদি প্রেস ক্লাবের নাম ব্যবহার করে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

জনসাধারণ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে এমন ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হলো।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com