• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সাংবাদিকদের বাকস্বাধীনতা রক্ষায় কাজ করবে জামায়াত অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

dailydhakamail / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- সংবাদপত্র ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৬ জুন) সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন সরকার বাকশাল গঠন করে একদলীয় শাসন চাপিয়ে দেয় এবং এর ধারাবাহিকতায় ১৬ জুন দেশে মাত্র চারটি সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। এর ফলে হাজারো সাংবাদিক ও সংবাদকর্মী বেকার হয়ে পড়েন এবং পরিবার-পরিজন নিয়ে অনাহার-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যম ও বাকস্বাধীনতা হরণের এক ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত।

আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের ওপর দমননীতি প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন,২০০৯ সালে ক্ষমতায় এসেই শেখ হাসিনার সরকার দৈনিক আমার দেশ,চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি,সিএসবি টিভি, ও ইসলামিক টিভিসহ, একাধিক সংবাদমাধ্যম বন্ধ করে দেয়। ফলে বহু সংবাদকর্মী বেকার হয়ে পড়েন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মুখ বন্ধ করতেই ২০১৮ সালে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামের এক নিবর্তনমূলক কালাকানুন প্রণয়ন করে। এরপর ২০২৩ সালে এর নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করা হলেও এর মূল স্বরূপ অপরিবর্তিত ছিল। এই আইনের মাধ্যমে বহু সাংবাদিক ও মুক্তমনা মানুষকে জেলে পাঠানো হয় এবং হয়রানির শিকার হতে হয়।

তিনি দাবি করেন,বর্তমান অন্তর্বর্তী সরকার কালো আইনের ৯টি ধারা রেখে বাকিগুলো বাতিল করেছে এবং বন্ধ করে দেওয়া কিছু সংবাদমাধ্যম পুনরায় চালুর অনুমতিও দিয়েছে।

বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, আধুনিক বিশ্বে সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জনগণের সচেতনতা বৃদ্ধি, গণতন্ত্র রক্ষা এবং সত্য প্রকাশে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভবিষ্যতে জনগণ যদি জামায়াতকে সরকার গঠনের সুযোগ দেয়, তবে দলটি বাকস্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র ও সংবাদকর্মীদের মর্যাদা ও অধিকার সংরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com