• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

রায়পুরে জসিম হত্যা মামলায় ১১ নেতাকর্মী কারাগারে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

কে এম মাহমুদ রিয়াজ :লক্ষ্মীপুরের রায়পুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী জসিম উদ্দিন বেপারী হত্যা মামলার আরও ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান জেলা বারের সভাপতি ও আসামিদের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার। এর আগে লক্ষ্মীপুর নিম্ন আদালতে হাজির করা হলে জেলা দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত (২২ এপ্রিল) রাতে ঢাকার পল্টনের একটি ভবনে অভিযান চালিয়ে মামলায় এজাহারভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৩। পর দিন দুপুরে গ্রেফতার আসামিদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলায় এখন পর্যন্ত কারাগারে পাঠানো আসামিরা হলেন- রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন গাজী, উত্তর চরবংশী ইউনিয়ন কৃষক দলের সদস্য আবুল খায়ের গাজী, ইউনিয়ন যুবদলের সদস্য মো. সিদ্দিক আলী দেওয়ান, ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সোলায়মান দেওয়ান, একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হানিফ দেওয়ান, ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন বকসি, সাবেক ছাত্রদল নেতা

মো. শাহাদাত গাজী, বিএনপি কর্মী খালিদ গাজী, জাকির হোসেন, আব্দুল মন্নান গাজী, মো. নেসার উদ্দিন, মো. মিজান সরদার, মো. খিজির ও তসলিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব থেকে অব্যাহতিপ্রাপ্ত শামীম গাজিসহ ২৮ জন। তারা উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় কৃষক দল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর লোকজন জসিমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ১৪ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জসিমের বাবা ফজল করিম বেপারী বাদী হয়ে ১৬ এপ্রিল ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোস্তফা কামাল ও রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীমসহ ৪৮ জনের নাম উল্লেখ করে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

নিহত জসিম বিএনপি নেতা ফারুক কবিরাজের অনুসারী এবং পেশায় ঢালাই শ্রমিক ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com