• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

যশোরে দিনদুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে দেড় লাখ টাকা চুরি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম সবুজ যশোর

যশোর শহরের ব্যস্ততম মুজিব সড়কে দড়াটানা সংলগ্ন যশোর বুক ডিপোতে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে চোর চক্র এক লাখ ৭০০০০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
যশোর বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন জানান, তার প্রতিষ্ঠানটি মুজিবসড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচে অবস্থিত। তিনি সেখানে বই বিক্রির পাশাপাশি বিকাশ লেনদেনের কাজ করেন। দুপুরে জোহরের নামাজের সময় ক্যাশবাক্স তালা লাগিয়ে পাশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকে দোকান দেখতে বলে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। সেই সঙ্গে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকেও আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, চোরেরা কৌশলে দোকানে ঢোকার আগে ক্যামেরার মেইন সুইচ হাত দিয়ে বন্ধ করে দেয়। ফলে পুরো ঘটনার ভিডিও ধারণ হয়নি। কেবলমাত্র চোরের পায়ের অংশ ফুটেজে দেখা গেছে। পরে পুলিশ জুম্মানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনার সঙ্গে জড়িতরা ওই দোকানের নিয়মিত আসা-যাওয়া করতেন এবং ভেতরের অবস্থা সম্পর্কে জানতেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং আশপাশের অন্যান্য সিসি ফুটেজ সংগ্রহ করে বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com