• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

যশোরের কেশবপুর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

ইব্রাহিম হোসেন যশোর

যশোরের কেশবপুর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মনিরুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৮ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

এর আগে মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার সরসকাঠি বাজারে হামলার ঘটনা ঘটে। নিহত মনিরুল যুবদল কর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন চিংড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত মনিরুল ইসলাম বিকেলে সরসকাঠি বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বরণঢালী গ্রামের রেজা হাসান সবুজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রড, লাঠি নিয়ে মনিরুলের ওপর হামলা চালায়। এতে মনিরুল ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

এদিকে হামলাকালে স্থানীয়রা সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে তিন যুবককে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই শামীম হোসেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com