• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

মাওলানা ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত– সালাম পিন্টু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

বিশ্বজিৎ চক্রবর্তী,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। সেই শিক্ষা নিয়ে আমরা সেদিন গড়ে উঠেছিলাম। শিক্ষার্থীদেরও সেই ভাবে গড়ে উঠতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন।
হেমনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহের মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি ১৮ জুন বুধবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আরো বলেন- আমাদের আল্লাহ ও রাসুল (সা:)এর প্রতি অবিচল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও গোপালপুর শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান।
এ ছাড়াও হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সহ কলেজ শিক্ষক বৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com