• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

যশোরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় ড্রাইভারসহ জড়িত ৭ জন গ্রেফতার ৩২ লাখ উদ্ধার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম সবুজ যশোর:

যশোরের মণিরামপুরে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নগদ ডিস্ট্রিবিউটরের প্রাইভেটকারের চালকও জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।

মঙ্গলবার (১৭ জুন) সকালে নগদ ডিস্টিবিউটর মো. রবিউল ইসলাম প্রাইভেটকারে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। জামতলায় পৌঁছালে দু’টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো চাপাতি হাতে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ির গ্লাস ভেঙে রবিউলকে হত্যার হুমকি দিয়ে তার কাছে থাকা ৫৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। রবিউল তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানায়।
নুর-ই-আলম সিদ্দিকী জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন প্রাইভেটকারের চালক ইউসুফ আলী ওরফে সাজু।

গ্রেফতার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝিকরগাছা থানাধীন দিগদানা গ্রামের মো. ইমদাদুল গাজীর কাছ থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং মো. সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত দু’টি চাপাতি ও টাকা বহনকারী একটি ব্যাগও উদ্ধার করেছে পুলি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com