• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে উন্নত চিকিৎসা শুরু কৃষ্ণ হাজংয়ের

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

মামুন রণবীর, নেত্রকোণা

কিডনি রোগাক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন।

বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের  খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ বর্তমানে তাই পড়েছেন মহা দুর্বিপাকে। অর্থ সংকটে বর্তমানে তার চিকিৎসা বন্ধ হবার উপক্রম। অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায়  তিনি সম্প্রতি নিজ  বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী,এক কন্যা এবং মা,বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় বর্তমানে কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তার নিজ উদ্যোগে এই অসহায় মানুষটির চিকিৎসা শুরু হয়েছে। ইতোমধ্যে ময়মনসিংহে চিকিৎসা শেষে সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার (১৮ জুন) থেকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক  সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন,মানবিক দায়বদ্ধতা থেকেই কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। আর্তমানবতার সেবায় আমাদের দল বিএনপি সর্বদাই নিবেদিত। মানবতার কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সবার কাছে অনুরোধ,আসুন আমরা প্রার্থনা করি যেন কৃষ্ণ হাজং সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com