• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

দুর্গাপুরে অনাথ শিশুদের পাশে দাঁড়ালো যুব শক্তি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মামুন রণবীর,নেত্রকোণা

নেত্রকোণার দুর্গাপুরে অনাথ শিশুদের পাশে দাঁড়ালো স্থানীয় মানবিক-সামাজিক ও অরাজনৈতিক সংগঠন যুব শক্তি। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয়ে বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার অনাথালয়ের আশ্রম মাতা নিশা দেবীর হাতে নগদ দশ হাজার টাকা অনুদান তুলে দেন। অনুদান প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন ডন বস্কো কলেজের অধ্যক্ষ ফাদার পাওয়েল,সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন রণবীর,দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড় এবং যুব শক্তির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মিয়া।

আর্থিক সহায়তা পেয়ে নিশা দেবী বলেন,এই সহায়তা পেয়ে আমাদের খুব উপকার হলো। আমরা দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন,মানবকল্যাণকামী অনাথালয়ে ১২০ জন শিশু-কিশোর রয়েছে। প্রতিমাসে আড়াই থেকে তিন লাখ টাকার অধিক খরচ হয় প্রতিষ্ঠানটিতে। অনাথালয়ের নিজস্ব কোন আয়ের উৎস নেই। দাতাদের দানকৃত অর্থ দিয়েই প্রতিষ্ঠান চলে। সরকার থেকেও কিছু সহায়তা পাই আমরা। অনাথদের ভরণপোষণ করার জন্য বর্তমানে প্রয়োজনীয় অর্থ নেই আমাদের। এখানে আর্থিক সংকট দেখা দিয়েছে। অনাথ শিশু-কিশোরদের জীবনধারণের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই।

যুব শক্তির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার বলেন,আমরা সবসময় চেষ্টা করি সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় এই সহায়তা প্রদান করা হলো। মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com