• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

সিরাজগঞ্জে  এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

dailydhakamail / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ-
আগামী ২৬ জুন-২০২৫ খ্রিঃ  হতে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ),আলিম ,এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা- ২০২৫  সুষ্ঠু ও সুন্দরভাবে নকল মুক্ত পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯জুন)  সকালে সিরাজগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে সকাল উক্ত   প্রস্তুতিমূলক সভা  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোছাঃ রোজিনা আক্তার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

 প্রস্তুতিমূলক সভায় সিরাজগঞ্জ জেলার ৬০টি কেন্দ্রের কেন্দ্র সচিব ও পরীক্ষার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর সিরাজগঞ্জ জেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার কেন্দ্র ৩১টি আলিম পরীক্ষার কেন্দ্র ৮ টি এইচএসসি ভোকেশনাল ও এসএসসি বিএমটি পরীক্ষার কেন্দ্র ২১টি। এই ষাটটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৪৫৩ জন।

এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৪২০ এবং ছাত্রী ১২ হাজার ৩৩ জন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকলকে আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com