• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা দুইটি আজ ২০ জুন শুক্রবার চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের সামনে ঘটেছে।
মৃতরা হলেন-উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের শাহপাড়ার আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) ও একই উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের সাঁইতাড়া গ্রামের গফুর শাহপাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৩)।
স্থানীয় ও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল পৌঁণে ১০টায় পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনের নিচে আঞ্জুমান আরা (৬০) নামে এক মানসিক রোগে আক্রান্ত বৃদ্ধা ট্রেন লাইন অতিক্রম করার সময় কাটা পড়ে। এতে তাঁর ডান হাত দ্বি-খন্ডিত হয়ে যায় ও মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও তাঁর পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে, একইদিনে একই রেল স্টেশনে বেলা ১১ টা ৫৫ মিনিটে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এ·প্রেস ট্রেনটি স্টেশনে যাত্রা বিরতি শেষে ছাড়ার সময় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে[ গিয়ে কাটা পড়ে জিয়াবুর রহমান (৪৩) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চিরিরবন্দর রেল স্টেশন মাস্টার মোঃ ফকরুল ইসলাম শাহিন ইসলাম ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয় দুইটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই রায়হান আলী জানান, পরিবারের আপত্তি ও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com