• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবর রহমান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

আসাদুজ্জমান,কুড়িগ্রাম প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান (সাবেক এম.পি) বলেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শ ক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ দেয়া হয়নি।
বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল ৷ আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায় এ মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে ৷

বৃহস্পতিবার (১৯ জুন) জেলা জামায়াতের আমীর মাও: আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে জেলার সদস্যদের (রুকন) নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা ৷ আমাদের সকল কাজে আখিরাত জড়িত ৷ আমরা রাসুল সা: এর আদর্শের একটি কল্যান রাষ্ট গড়তে চাই, কুরআন প্রতিষ্ঠা করতে চাই ৷ সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি সহ সকল হারাম বন্ধ করতে রাষ্ট্রীয় ভাবে কুরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই ৷
কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে ৷
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতা প্রসঙ্গে তিনি বলেন, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে, ইনশাআল্লাহ ৷

শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাও: আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও: মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ ৷ সময় জেলা জামায়াতের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com