• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মাদারীপুরে চাঁদা না দেওয়ায় ঘরবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: মাদারীপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ২০ জুন রাতে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাতে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুনজিলা বেগম জানান, নতুন মাদারীপুর এলাকার লাবলু হাওলাদার ও তার লোকজন চাঁদার দাবিতে তার বাড়িতে হামলা চালায়। চাঁদা না দেওয়ায় তাকে ও তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে রাজনৈতিক কোন্দলে শাকিল হাওলাদার নিহত হন, সে মামলায় তার ভাইদের আসামি করা হয়। তার ছেলেরা কেউ ঢাকায় চাকরি করেন, কেউ বিদেশে থাকেন। তারা স্বামীর বাড়িতে বসবাস করেন এবং ভাইয়েরা আলাদা বাড়িতে। সেই মামলার অজুহাতে লাবলু হাওলাদার, জাচ্চু হাওলাদার, লোকমান ফকির, আলামিন চৌকিদার, হানিফ চৌকিদার, আরিফ চৌকিদারসহ আরও অনেকে তাদের বাড়িতে এসে কয়েকদিন আগেই হুমকি দিয়ে গিয়েছিল।

মুনজিলা বেগমের মেয়ে সেলিনা বেগম জানান, “আমরা নিরীহ মানুষ। আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে। আমরা এর বিচার চাই।”

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হামলার রাতে চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এলে দুর্বৃত্তরা তাদেরও অস্ত্রের ভয় দেখায়। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

এলাকাবাসীর দাবি, মুনজিলা একজন শান্ত ও নিরীহ মানুষ। তার ভাইদের অপরাধ থাকলে সেটার বিচার হওয়া উচিত। কিন্তু মুনজিলার স্বামীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি জঘন্য অপরাধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

এছাড়াও একই রাতে মাদারীপুর বিসিক শিল্প নগরী এলাকার আক্তার হাওলাদারের টিনের ঘরেও হামলা চালানো হয়। রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া ছিঁড়ে নিয়ে যায়।

অভিযোগ বিষয়ে অভিযুক্ত লাবলু হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com