• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

সাতক্ষীরায় এবি পার্টির মতবিনিময় সভায় বক্তৃতাকালে জেলা আহবায়কের মৃত্যু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

 

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:
সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা কমিটির আহবায়ক আব্দুল কাদের (৫৫) মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হুসাইন জানান, বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের লেকভিউ সংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তৃতাকালে বুকে ব্যাথা অনুভব করেন। সাথে সাথে তাকে শুইয়ে পানি দিলে তিনি সেখানে নিথর হয়ে পড়েন। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আহসানুল কাদির জানান, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর সবরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তিনি আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন জানান, আব্দুল কাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি। তিনি ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদ থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে। তিনি একসময় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com