• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

পটিয়ায় বিএনপির ইদ্রিস মিয়াকে কটুক্তি করায় এনাম গ্রুপের ৬ জনকে শোকজ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-পটিয়ার বিএনপির রাজনীতিতে দুই গ্রুপে বিভক্ত।চট্টগ্রাম দঃ জেলা বিএনপির আহবায়ক মোঃ ইদ্রিস মিয়ার নেতৃত্বে (ইদ্রিস গ্রুপ) ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের নেতৃত্বে(এনাম গ্রুপ)।

গত ১১ই জুন ইদ্রিস মিয়া বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসুচিতে এনাম গ্রুপের বিরুদ্ধে বেরাইজ্যা,বেশ্যা নামে বক্তব্যতে উল্লেখ করলে,এনাম গ্রুপ কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে ১০,১১,১২ই জুন প্রতিবাদ কর্মসুচি পালন করে।এতে এনাম অনুসারী বিএনপির নেতারা ইদ্রিস মিয়াকে কটুক্তি করে বক্তব্য দেন।এছাড়া ইদ্রিস মিয়াকে সান্ডা,ব্যাঙ,লিখে ফ্যাস্টুন ছাপিয়ে প্রদর্শন করে কটুক্তি ও কুরুচিপূর্ণ দেওয়ায় এনাম গ্রুপের ৬ জন নেতাকে শোকজ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের স্বাক্ষরিত পত্রে শোকজ করা হয়। পটিয়া পৌরসভা
বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মইনুল আলম ছোটন এদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই ৬জনকে শোকজ করা হয়।একই অভিযোগে বহিষ্কৃত হয় জাসসের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব নাছির উদ্দীন। দঃজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, একজন জেলা বিএনপির সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, শ্লোগান,ফেস্টুন ও ঔদ্ধত্য আচরণের কারণে ৬জনকে গত ১৮ই জুন শোকজ করা হয়। ৫দিনের মধ্যে সশরীরে উপস্থিতিতে তা জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্হা নেয়া হবে।

এনাম গ্রুপের খোরশেদ আলম বলেন, তিনি নিজ দলের নেতাকর্মীকে অশ্রাব্য শব্দে ডেকেছেন।দলীয় লোকজন তাতে ক্ষুব্দ হয়ে প্রতিবাদ সভা করে। নিজের অপরাধ ঢাকতে ইদ্রিস মিয়া আমাদেরকে শোকজের কথা বলেছেন।তার বিরুদ্ধে আমরা কেন্দ্রে অভিযোগ করব।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com