• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রামেক হাসপাতালে জরুরী বিভাগে আহত সাংবাদিক ; ডেসিং রুমে ঝুলছিল তালা!

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

ক্রাইম রিপোর্টার জুয়েল আহমেদ :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালের অনিয়ম যেন থামার নয়। সেবা নিতে গিয়ে কখনো নার্সের অবহেলা, কখনও আনসার বাহীনির মাস্তানী আবার কখনও সেবার জন্য গিয়ে ডাক্তারের রাগাম্বিত চেহারা দেখতে হয়। এ যেন এক অন্য জগৎ। আর রামেক নামের সেই জগতের ডাক্তার থেকে শুরু করে সুইপার পর্যন্ত সবাই রাজা। তবে ডাক্তার, নার্স ও স্টাফদের মধ্যে ব্যাতিক্রম মানুষ একেবারেই নাই, এমন মন্তব্য আমরা কখনই করবো না। ভাল মানুষও আছে সেখানে। রোগীদের সেবা দেয় আন্তরিকতার সাথে। এমনই মন্তব্য হাসপাতাতে চিকিৎসাধীন রোগীর একাধীক স্বজনরা।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টাইলস পট্টিতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত হন সংবাদ কর্মী শেখ মোঃ রুমেল (৩৫)।

রবিবার (২২ জুন)  বিকাল ৪টায় এ দূর্ঘটনা ঘটে। ওই সময় সে তার কয়েকজন সহকর্মীকে ফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় রাবিনুর রহমান রিয়াদ, সংবাদ কর্মী আহম্মদ মোস্তফা শিমুল, মোঃ পারভেজ ইসলাম, রাতুল সরকার, সাইদ ও জনি ঘটনাস্থলে গিয়ে দেখেন রোমেলের পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন। জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তার পায়ে ড্রেসিং করার জন্য (রুম নং-১১), ড্রেসিং রুমে পাঠান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ড্রেসিং রুমের তালা আটকানো অবস্থায় ঝুলছে এবং একটি লোকও আশ-পাশে নেই। তখনও সাংবাদিক রুমেলের পা দিয়ে রক্ত ঝরছে। কোন ভাবেই মিলছে না চিকিৎসা সেবা। এরই মধ্যে ৩০ মিনিট অতিবাহিত হয়ে গেছে।

শেষ পর্যন্ত রুমেল রামেকের পরিচালক মহাদয়কে ফোন দিয়ে সহযোগীর জন্য অনুরোধ জানান। এর কিছুক্ষনের মধ্যেই একজন আনসার সদস্য আসেন, এরপর ওই আনসার সদস্য জরুরী বিভাগে থাকা কর্তব্যরত লোকজনকে বার বার বলেন ড্রেসিং রুমের সামনে একজন রোগী আছে। সেবা প্রয়োজন। কিন্তু তার কথা কেউ কর্ণপাত করছিলেন না। অবশেষে এক ব্যক্তি আসেন ড্রেসিং করতে এবং ড্রেসিং করে দেন। তবে তিনি তার ৩ নম্বর হাত দেখান।

পাঠকদের একটু বুঝিয়ে বলি। অলস, ফাঁকিবাজ এবং দায়িত্বে অবহেলা ব্যাক্তিদের ৩টি হাত রয়েছে। এর মধ্যে দৃশ্যমান ডান হাত ও বাঁ হাত আর অদৃশ্য হাত হলো অজুহাত। এই ড্রেসিং ম্যান সাংবাদিক রুমেলকে বলেছেন বাথরুমে ছিলেন। অর্থাৎ ৪০ মিনিট বাথরুমে! এটা কি অজুহাত নয়?

এ ব্যপারে শেখ মোঃ রুমেল জানান, জরুরী বিভাগের ড্রেসিং রুমে যদি তালা ঝুলানো থাকে, আর গুরুতর আহত কোন রোগী যদি আসেন, তাহলে সে রক্তশূণ্য হয়ে মারা যাবে, এতে কোন সন্দেহ নাই। তাছাড়া ২৪ ঘন্টায় রাজশাহী নগরী-সহ বিভিন্ন উপজেলা থানা ও জেলা গুলো থেকে রোগী আসেন এই রামেকে। অথচ ড্রেসিং রুমে তালা ঝুলিয়ে নিজ খেয়াল খুশি মত কর্তব্যরত সেবক এখান সেখান যাবেন। আবার ডেকে আনলে ৩নম্বর হাত (অজুহাত) দেখাবেন, এটা বন্ধ হওয়া প্রয়োজন।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইউনাইটেড জার্নালি সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী বিভাগের সভাপতি ও নির্ভয়া বাংলাদেশ রাজশাহী বিভাগের সভাপতি জুয়েল আহমেদ। তিনি বলেন উত্তরবঙ্গের আস্থার স্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আর এখানে চিকিৎসা নিতে এসে যদি বিড়ম্বনার অবহেলার পেতে হয় সাধারণ মানুষ যাবে কোথায়। এ দায়িত্ব অবহেলায় সাথে যারা জড়িত অবিলম্বে তাদের তদন্ত সাপেক্ষে শাস্তি দাবী করছি।
এ নিয়ে রামেক হাসপাতালের পরিচালক মহাদয়ের নিকট লিখিত অভিযোগ করবেন বলেও জানান ভুক্তভোগী সাংবাদিক রুমেল।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com