• শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

“আলিম শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও খালিস নৈতিকতা নিয়ে এগোতে হবে” ড. হিফজুর রহমান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

মির্জা নাদিম,

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ২১ জুন । উত্তরায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুিষ্ঠানে শিক্ষার্থীদেরকে পরিশুদ্ধ নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে দ্বীনি নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর অধ্যক্ষ ও প্রখ্যাত আলেম ড. হিফজুর রহমান বলেন, “আলিম শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি খালিস নৈতিকতা ধারণ করে সমাজে আলোর দিশারী হয়ে উঠতে হবে।” তিনি বলেন, ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক ও বাস্তবমুখী জ্ঞানচর্চার সমন্বয়ই আজকের প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ৪ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুহাদ্দিস ড. রফিকুল ইসলাম মাদানী, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, সিনিয়র ডিরেক্টর আনমু রাশিদুল ইসলাম সায়েম, ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোশারফ হুসাইন, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মো. আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন, গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল ড. আনিসুর রহমান, এজিএম শরিফুল ইসলাম, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এমডি শফিকুল ইসলাম, বোর্ড কর্মকর্তা ইসমাইল মোল্লাসহ বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থী।

আলিম পরীক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত “ইনকিলাবিয়্যাহ”স্মারকের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী জারিফ ইবনে জাকির। বিদায়ী অনুভূতি প্রকাশ করেন মাবরুর বিন ইকবাল ও লাবিব বিন মোশারফ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ (আরবি) ও খাইরুল বাশার (ইংরেজি)।

পরীক্ষার্থীদের কুরআনুল কারীমের অনুবাদ উপহার দেন সবুজপত্র প্রকাশনীর স্বত্বাধিকারী হেলাল উদ্দিন। অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন মুহাদ্দিস ড. রফিকুল ইসলাম মাদানী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com