• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

কালাইয়ে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে ২৩ শে জুন ২০২৫ (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা জাতীয় সংস্থার চেয়ারম্যান জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করন কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন তিনি উক্ত সংস্থার বিভিন্ন উন্নয়ন দিক সুন্দরভাবে তুলে ধরে বলেন সংস্থাটি শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে সফলতার সাথে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এ মর্মে তিনি সকলের সহযোগিতার চেয়ে বক্তব্যের ইতি টানেন এবং তার সঞ্চালনায বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, উদ্যোক্তাদের মধ্যে থেকে নাসিমা খানম,হাবিবা আক্তার জার্সিয়া ও মর্জিনা খাতুন সহ আরো অনেকেই। —এ সময় উপরোল্লেখিত সংস্থার প্রশিক্ষকগন, প্রশিক্ষণার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় বিউটিফিকেশনে সাজ, কাঁথা সহ হরেক রকমের হাতের তৈরি সেলাই এবং নানান ধরনের খাবার রান্নার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও প্রশিক্ষণ ব্যাপারে এবং সফলতা অর্জন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বলেন নারীরা এখন পেছিয়ে নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। উদ্যোক্তা ও প্রশিক্ষনারথীদের । প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শের কথা বলে অনুষ্ঠিত কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন। তারপর অতিথিদের মাধ্যমে সেরা ১০ জন উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, অতিথিদেরকে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণকে সাথে নিয়ে হাতের তৈরি নানা জাতের খাবার পরিদর্শনকালে তিনি খাবার খেয়ে খেয়ে টেস্ট করে খাবারের সুনাম করে বলেন সব কয়েকটা তৈরি খাবার খুবই মজাদার হয়েছে। তবে আরো আপডেট হওয়া দরকার। এ কথা বলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অফিসে চলে যান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com