• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা- ২০২৫ অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃ

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফল মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ তানভির হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্চ (ওসি) জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, আনসার ও ভিডিপি কমান্ডার হোসনে আরা প্রমুখ।

বক্তব্যে বলেন, বালিয়াকান্দির জাতীয় ফল মেলায় ৭৬ প্রজাতির ফল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। এবছরের জাতীয় ফল মেলা জাঁকজমকপূর্ণভাবে অণুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী মেলায় উৎসাহ নিয়ে ফল এনেছেন উপজেলার ফল উৎপাদনকারী কৃষকগণ।

অনুষ্ঠানে কৃষি উদ্দোক্তা, বিভিন্ন নার্সারির স্বত্বাধিকারী এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com