• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

নান্দাইলে মাইজহাটি দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে ভক্তবৃন্দের মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে মশুল্লী ইউনিয়নের মাইজহাটি দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকাবাসী। মঙ্গলবার (২৪ জুন) বেলা ২টায় দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে দরবার শরীফের পীর মিল্লাত রাব্বি ছাত্তারীয়ার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল সহ আলমগীর হোসেন নামীয় ফেসবুক আইডিতে বিভিন্ন মিথ্যা ও কাল্পনিক মানহানিকর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মাইজহাটি দরবার শরীফ সহ এলাকার মান ক্ষুন্ন করায় কুচক্রী মহলের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভক্তবৃন্দ সহ এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,

পীর সাহেব হুজুর সু-ব্যবস্থাপনার মাধ্যমে গরুর ফার্ম, পোল্ট্রি ফার্ম ইত্যাদি ব্যবসা পরিচালনা করিয়া আসছেন। এতে এলাকাবাসীর কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। পাশাপাশি তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করে এলাকার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বাৎসরিক মাহফিলে সর্বস্তরের জিকির আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে ইসলাম বিরোধী, সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপ হয় না। একটি কুচক্রী মহল দরবার শরীফ ও এলাকার বদনাম করার জন্য অর্থের বিনিময়ে প্রকাশিত সংবাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে অনলাইন ও ফেসবুক থেকে মিথ্যা সংবাদ প্রত্যাহার করার জোর দাবী জানান।

তা না হলে আদালতে মানহানিকর মামলা দায়ের করা হবে বলে ভক্তবৃন্দরা জানান। এতে বক্তব্য রাখেন এডভোকেট মো. সাখাওয়াত হোসেন, মো. রবিউল ইসলাম রবিন, মুশুল্লী ইউপি’র চেয়ারম্যান রমজান আলী ভূঁইয়া, মুশুল্লী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃফোরকান উদ্দীন, বিএনপি নেতা তানিম আহম্মেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে কয়েকশত ভক্তবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com