• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” শ্লোগানে আলোচনা সভা ও র‍্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি
“প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন, যা পরিবেশ রক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ধরা হয়েছে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তব্য রাখেন এনএসআই এর যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ তাপস সাহা, এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।

সভার শুরুতে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম সঞ্চালনা করেন।

বক্তারা পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে প্লাস্টিকের ব্যবহার ও এর অবশিষ্টাংশ নিয়ন্ত্রণের তাগিদ দেন। বিশেষ করে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় যত্রতত্র বোতলজাত পানির বোতল ফেলা এবং গুহার ভিতরে বোতল ফেলা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্বের ওপর জোর দেন বক্তারা।

আলোচনা সভার শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com