• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় হাত,পা,বাঁধা ও শরীরে নির্যাতনের চিহ্ন অবস্থায় পুলিশের মৃত দেহ উদ্ধার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্মমভাবে খুন হয়েছেন এক সাবেক পুলিশ সদস্য। ২৫ ইং জুন বুধবার দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়ন এর দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে তার হাত,পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি করেছে।নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম জুয়েল (৩৫)। তিনি বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে।

এক সময় তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত থাকলে ও বর্তমানে তিনি চাকরিচ্যুত ছিলেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাঠবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহতের হাত,পা দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা ছিল এবং শরীরজুড়ে ছিল নির্যাতনের চিহ্ন ও রক্তাক্ত ক্ষত।রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন,নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যা,প্রাথমিকভাবে ধারণা করছি, স্থানীয় কোনো দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে । ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার, ওসি আদিল মাহমুদ এবং নরসিংদী পিবিআইয়ের একটি বিশেষ তদন্ত দল। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে নিহত জুয়েলের পরিবারের কেউ মুখ খুলতে চাননি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলছেন, দিনের আলোয় এভাবে মানুষ খুন হওয়া আমাদের এলাকার জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
পুলিশ জানিয়েছে, তদন্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। নিহতের ফোন কল রেকর্ড, চলাফেরা ও সম্ভাব্য শত্রুতার উৎস বিশ্লেষণ করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com