• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

যশোর হাসপাতালে করোনা শনাক্ত আরো এক নারী ভর্তি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

ইব্রাহিম হোসেন

ঠান্ডা ও জ্বরজনিত উপসর্গ নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হওয়া এক গৃহবধূর শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের নাম বন্যা (২৬)। তিনি যশোর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা ও মোঃ সোহেলের স্ত্রী। এনিয়ে যশোর জেনারেল হাসপাতালে ৭ জন শরীরে করোনা ভর্তি হন। এরমধ্যে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘন্টায় ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।

আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে ঠান্ডা, জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে বন্যা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। প্রাথমিক লক্ষণ বিবেচনায় তাকে করোনা পরীক্ষা করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারিভাবে যশোর ইবনে সিনা হাসপাতালে তার নমুনা পাঠায়।

একইদিন সকাল ১১টা ৩৩ মিনিটে রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর বিকেল ৫টায় তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়ার্ডের অন্যান্য রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্বাস্থ্যবিধি অনুসরণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এরআগে-গত ১১ জুন শ্বাসকষ্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাতক্ষীরার সাবিলা বেগম নামের এক নারী। পরদিন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় এবং সেদিন থেকেই তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, ২০ জুন বিকালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

এরপর ১৮ জুন সকাল ও দিবাগত রাতে আরও দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন—যশোরের বাঘারপাড়া উপজেলার আমির হোসেন পারুল (৬৮) ও মণিরামপুর উপজেলার শেখ ইউসুফ আলী (৪৫)। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে-গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৯৪৪ জনের। এতে করোনাভাইরাস শনাক্ত হন ৪৯৯ জন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com