• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র অভিযানে ৭৬,৭৪,৫৩৭ টাকা মূল্যের ০৬ টি স্বর্ণের বারসহ এক নারী আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে ১ জন আসামীসহ ০৬ টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। ২৫ জুন বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় বাঁকাল চেকপোস্ট এর একটি বিশেষ আভিযানিক দল ০১ জন আসামীসহ ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ০৬ টি স্বর্ণের বার আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বাঁকাল চেকপোস্ট এর দায়িত্বাধীন সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে অত্র ব্যাটালিয়নের বাঁকাল চেকপোস্ট এর টহল কমান্ডার নম্বর-৬৩১১৬ হাবিলদার শাহীন আহম্মেদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিক দল সাতক্ষীরা শহর হতে ভোমরা সীমান্ত এলাকায় গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের মোঃ ইমাম হোসেনের স্ত্রী মোসাঃ নাসরিন নাহার (৩০) কে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ০৬টি স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ১৩ হাজার টাকা, এবং ০১টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম যার আনুমানিক মূল্য ৭৬,৭৪,৫৩৭/- (ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাইত্রিশ) টাকা, বাংলাদেশী নগদ টাকা ১৩,০০০/- এবং ০১টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা, সর্বমোট সিজার মূল্য- ৭৬,৮৮,৫৩৭/- (ছিয়াত্তর লক্ষ আটাশি হাজার পাঁচশত সাইত্রিশ) টাকা।

স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ও নগদ টাকা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে মোবাইলসহ থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com