• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

পাইকগাছায় ভ্যান হারিয়ে নিঃস্ব আতিয়ার, সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির সিলেমানপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক আতিয়ার হোসেন (৪২) আয়ের একমাত্র উৎস ইঞ্জিনচালিত ভ্যান হারিয়ে স্ত্রী-সন্তানসহ মানবেতর জীবন কাটাচ্ছেন। তিন সদস্যের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে আগে থেকেই দারিদ্র্যের মধ্যে দিনযাপন করছিলেন আতিয়ার। সরকারি সহায়তা বলতে বছরে ঈদে মাত্র ১০ কেজি চাল ছাড়া কিছুই জোটেনি তার ভাগ্যে।

জীবিকার একমাত্র সম্বল ছিল একটি ইঞ্জিনচালিত ভ্যান, যা চালিয়ে কোনো রকমে সংসারের খরচ চালাতেন তিনি। কিন্তু সেই ভ্যানটিও সম্প্রতি চুরি হয়ে গেলে ভেঙে পড়ে আতিয়ারের পরিবার। সোমবার(৩০জুন) সরেজমিনে দেখা গেছে, আতিয়ারের বসতঘরটি মাটির তৈরি দেয়াল ও পুরনো আমলের টালির ছাউনিতে নির্মিত, যা ঝড়-বৃষ্টিতে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টি হলে ছাউনি দিয়ে পানি পড়ে, আর ঝড় হলে ঘর ভেঙে পড়ার আশঙ্কা থাকে প্রতি মুহূর্তে।

ভ্যান চুরির দিনটি সম্পর্কে আতিয়ার জানান, গত ১৩ জুন শুক্রবার সকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হই। দুপুর ১২টা পর্যন্ত ৩০০ টাকা আয় করি। জুমার নামাজের সময় হলে আগড়ঘাটা বাজার জামে মসজিদের পাশে ভ্যানটি তালা দিয়ে নামাজে যাই। নামাজ শেষে ফিরে এসে দেখি, ভ্যানটি আর নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।

আতিয়ার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাড়িভিটা ছাড়া আর কোনো সম্পদ নেই আমার। নতুন একটি ভ্যান কেনার সামর্থ্যও নেই। এখন ভ্যান না থাকায় দিনে এক বেলা খেয়ে, আরেক বেলা না খেয়ে কোনোরকমে বেঁচে আছি। কখনো কখনো মনে হয় আত্মহত্যা করি, কিন্তু স্ত্রী-সন্তানের মুখ চেয়ে আর পারি না।

স্ত্রী জলি বেগম চোখের জল মুছতে মুছতে বলেন, আমাদের সংসার শুধু ওই ভ্যানের উপর নির্ভরশীল ছিল। এখন ভ্যান না থাকায় ছোট ছোট ছেলে-মেয়েদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে। কেউ কি নেই, যে আমাদের একটা ভ্যান কিনে দিয়ে পাশে দাঁড়াবে?

সংবাদ সংগ্রহের সময় উপস্থিত এলাকাবাসি জানান, আতিয়ার একজন প্রকৃত অসহায় মানুষ। তার ভ্যানটি হারিয়ে যাওয়ার পর থেকে পুরো পরিবার বিপাকে পড়েছে। আমরা ব্যক্তিগতভাবে তাকে যতটুকু পেরেছি সাহায্য করেছি। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, তারা যেন আতিয়ারের পাশে দাঁড়িয়ে একটি ভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা করেন।

বর্তমানে আতিয়ার ও তার পরিবার সমাজের সহানুভূতির একটুকরো আশায় দিন গুনছে—যদি কেউ এগিয়ে আসে তাদের দুঃখ দুর্দশা কিছুটা লাঘব করতে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com