• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

কলেজ কর্তৃপক্ষের অগোচরে ৩১ শিক্ষার্থীর ফরম পূরণ ॥ শিক্ষককে শোকজ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

মোঃশহিদুল ইসলাম পিয়ারুল -ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ডিগ্রি কলেজে কর্তৃপক্ষের অগোচরে ৩১ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ করার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর মাত্র দুদিন আগে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে এলে বিষয়টি জানাজানি হয়, যা নিয়ে কলেজজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, কলেজের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই ৩১ জন শিক্ষার্থীর ফরম পূরণের কাজটি গোপনে সম্পন্ন করেন ওই শাখারই শিক্ষক মমতাজ উদ্দিন মুকুুল। তবে তাদের ফরম পূরণের কোনো তথ্যই কলেজের রেকর্ডে নেই। এতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে মানবিক দিক বিবেচনা করে অনলাইন থেকে প্রবেশপত্র প্রিন্ট করে দিলে তারা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।

কলেজের কর্তৃপক্ষ জানায়, “এ বছর বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মিলিয়ে ৩২৩ জন এবং কারিগরি শাখা (বিএমটি) থেকে ১৪৮ জন পরীক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছে, যাদের সব তথ্য কলেজে সংরক্ষিত আছে। কিন্তু ৩১ জন পরীক্ষার্থীর বিষয়টি জানানো হয়নি ফলে রহস্য তৈরি হয়েছে।” এ বিষয়ে শনিবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা ওই শিক্ষককে শোকজ করা হয়েছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া সম্পূর্ণ অর্থ কলেজ ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আমিনুল হক বলেন, ওই শিক্ষক যে কাজটা করেছে, তা আমাকে জীবিত রেখেই, মেরে ফেলার সমান। কলেজ ফান্ডে টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, না দিলে আগামী শনিবার পুনরায় মিটিং ডেকে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষক মমতাজ উদ্দিন মুকুল বলেন, “ফরম পূরণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অধ্যক্ষের কাছে সুযোগ চেয়েছিল। কিন্তু তিনি দেন নাই। পরে ছাত্ররা নিজেরাই বোর্ডে গিয়ে ফরম ফিলাপ করেছে। আমি ফরম ফিলাপের টাকা নেয়নি। তবে ছাত্রদের কলেজের অন্যান্য পাওনাদির টাকা ফিরত দেওয়ার দায়িত্ব নেওয়াটাই যেন আমার অপরাধ। শোকজের কোন কাগজ আমি পায়নি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com