• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মনিরামপুর পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে অবৈধ কারখানায় সিসা তৈরি করছে।

বার্তা সম্পাদক / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- যশোরের মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দেবিদাশপুর পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করছে।

হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র্য।
কারখানার দুষিত ধোঁয়ায় এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

এই অবৈধ সিসা তৈরির কারখানা মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের মোঃ আয়নুল ইসলাম।

সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সদর ইউনিয়নের দেবিদাশপুর রাতের আঁধারে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করে।

সারাদিন কারখানা বন্ধ থাকলেও অন্য এলাকায় ভাড়া যায়গায় লেবার মালামাল রেখে ব্যাটারী কেটে শুধু প্লেট ও কয়লা ট্রলিতে করে নিয়ে এসে, রাতের আঁধারে কাঠ কয়লার আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান প্রতিদিন রাত্রি ৯ ঘটিকা হইতে ভোর ৫ ঘটিকা পর্যন্ত যখন ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করে।
তখন কারখানার আশেপাশে ২/৩ কিলোমিটার এলাকাজুড়ে গন্ধ ছড়ায় ও বাড়ির ভিতর থাকা লোকজনের চোখ মুখ জ্বালা করে।
এলাকার বৃদ্ধ ও কোমলমতি শিশুরা প্রতিনিয়ত শ্বাস-কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এলাকাবাসী জানান এরা স্থানীয় কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদের মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া করে রেখেছে, এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ জোর করে কখনোই মুখ খুলে কিছু বলতে সাহস পায়না, কেউ কিছু বললেই বিভিন্ন মামলা হামলা নির্যাতনের ভয় দেখায় তারা।

এই অবৈধ সিসা তৈরির কারখানার জন্য নষ্ট হচ্ছে ধান, পাট, রবিশস্য, বিলের মাছ, গাছের ফল, ডাব গাছে ডাব ধরে কিন্তু পানি থাকেনা।

স্থানীয় একাধিক কৃষক জানান এই কারখানার সিসা তৈরি করার সয় ছাই বাতাসে যতোদূর গিয়ে পড়বে সেই এলাকার জমির ঘাস খড় খেলেই গরু মারা যাবে, তাই এলাকাবাসী গবাদিপশু মৃত্যুর ভয়ে মাঠের ঘাস খড় খাওয়াতে পারছেনা।

এরই সুত্র ধরে গুগলে সার্চ দিয়ে বিভিন্ন পত্রিকা নিউজ ও টেলিভিশন নিউজে জানা যায়।

২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিসা তৈরির কারখানায় ৩ মাসে ২৫টি গরু মারা গেছে।
সুত্রঃ দৈনিক প্রথম আলো।

২০২৩ সালে কিশোরগঞ্জের তাড়াইলে সিসা তৈরির কারখানা কারনে ৭ গরুর মৃত্যু।
সুত্রঃ সময়ের কন্ঠস্বর

২০২৩ সালে সিসা কারখানার নির্গত বিষাক্ত বর্জ্য খালে হবিগঞ্জের মাধবপুরে পানি খেয়ে ১২ গরুর মৃত্যু।
সুত্রঃ দৈনিক যুগান্তর পত্রিকা।

২০২৩ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল সিসা তৈরি কারখানা এলাকার মাঠের ঘাস, লতা ও আঁখের পাতা খেয়ে ১২টি গরু মারা গেছে।
সুত্রঃ বাংলাভিশন টেলিভিশন।

২০২২ সালে ধামরাই সিসা তৈরি কারখানায় তিন মাসে ৮ গরুর মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক।
সুত্রঃ দৈনিক জনবানী

২০২২ সালে নরসিংদীর বেলাবতে পাঁচ দিনে হাফিজ অ্যাগ্রো কমপ্লেক্স নামের একটি খামারে একে একে পাঁচটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সুত্রঃ দৈনিক প্রথম আলো।

২০২২ সালে কিশোরগঞ্জের কটিয়াদীতে সিসা তৈরি কারখানার পাশে দুটি গ্রামে ৩০টি গরুর মৃত্যু।
সুত্রঃ আজকের পত্রিকা।

২০২৪ সালের মার্চ মাসে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে অবৈধ সীসা কারখানার বিষক্রিয়ায় ১২ টি গরুর মৃত্যু হয়েছে।
সুত্রঃ Rtv

২০২৪ সালের ডিসেম্বর মাসে বগুড়ার শাজাহানপুর উপজেলার বাবুরপুকুর এলাকায় অবৈধ সিসা তৈরির কারখানার পাশের জমির ঘাস খেয়ে ১ গরীব কৃষকের ২ টি গরু মারা যায় পরবর্তীতে এলাবাসীর অভিযোগে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বগুড়া অভিযান পরিচালনা করে অবৈধ সিসা তৈরির কারখানা উচ্ছেদ করে।

২০২৫ সালের জানুয়ারি বগুড়ার কাহালু উপজেলার বিএনপি নেতা আব্দুল মান্নানের ইট ভাটায় অবৈধ সিসা তৈরির কারখানা উচ্ছেদ করেছে, পরিবেশ অধিদপ্তর বগুড়া।

২০২৫ সালের ৬ ই মার্চ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
১ টি অবৈধ সিসা তৈরির কারখানা উচ্ছেদ করেন।

গুগলে সার্চ দিয়ে জানাযায় দেশের বিভিন্ন এলাকায় এমন আরও শতাধিক কারখানার কারণে গরু মারা গেছে এমন তথ্য মেলে,আরও জানাযায় দেশের যে যে এলাকায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা করে সেই এলাকার মাঠের ধান নষ্ট, পুকুর ও বিলের মাছের নিধন হয়েছে।

এ ব্যপারে অবৈধ সিসা তৈরির কারখানা মালিক মোঃ আয়নুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের খোলা কারখানার কোনো কাগজপত্র হয়না, আমরা বিভিন্ন মহলে টাকা পয়সা দিয়ে, ম্যানেজ করে কারখানা চালাই।

এরআগে কুষ্টিয়াতে দের দুই বছর সিস্টেমে কারখানা চালিয়েছি, বর্তমানে এখানে চালাচ্ছি, আপনি নিউজ করলে হয়তোবা ১-২ দিন কারখানা বন্ধ রাখবো আবারও চালাবো কারণ আমি সবাইকে এখানে ম্যানেজ করেই চুলায় আগুন দিয়েছি।

এলাকাবাসী অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালামাল জব্দ করে অবৈধ সিসা তৈরির কারখানাটি উচ্ছেদ করতে খুলনা বিভাগীয় কমিশনার বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা প্রশাসক জেলা পরিবেশ অধিদপ্তর ও মনিরামপুর উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com