• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সাংবাদিকের উপর হামলা ও থানা অবরোধের মামলায় বিপ্লব গ্রেফতার

dailydhakamail / ২৯৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সোহাগ হোসেন শান্ত লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ- লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলা ও থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মাহফুজুর রহমান বিপ্লব নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সিন্দুর্ণা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোশারফ খানের ছেলে এবং জাতীয় পার্টির ছাত্রসমাজের স্থানীয় নেতা।

শুক্রবার (৪জুলাই) বিকেলে উপজেলার হলদিবাড়ি ডিএস তেল পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।

জানা গেছে, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনন্দ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আব্দুর রহিম সংবাদ সংগ্রহ করতে গেলে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় আব্দুর রহিম ৩ মার্চ ২০২৫ ইং তারিখে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। মামলায় মোশারফ খানের নাম উল্লেখ থাকায়, ৬ মার্চ সন্ধ্যায় ফের সাংবাদিক আব্দুর রহিমের ওপর ফের হামলা চালানো হয়। এ ঘটনায় মাহফুজার রহমান বিপ্লবকে প্রধান আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন সাংবাদিক আব্দুর রহিম এবং গত ২ জুলাই হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে রাখার ঘটনায় একটি মামলা হয়। সেই মামলাতে ১৫ নং আসামি বিপ্লব। সাংবাদিকের উপর হামলা ও থানা অবরুদ্ধ করে রাখার মামলায় মাহফুজার রহমান বিপ্লবকে শুক্রবার বিকেলে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ, মাহমুদুন-নবী বলেন, সাংবাদিকের উপর হামলা এবং গত ২ জুলাই থানায় অবরোধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় মাহফুজুর রহমান বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com