• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এঁর আয়োজনে পবিত্র আশুরা’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক  আলোচনাসভা,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত 

dailydhakamail / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে- পবিত্র আশুরা’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জ এঁর আয়োজনে- 

রবিবার (৬ জুলাই) বাদ জোহর  সিরাজগঞ্জ  জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত উক্ত  অনুষ্ঠানে, 

 ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এঁর সভাপতিত্বে প্রধান আলোচক  অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ  মাওলানা মোঃ  তরিকুল ইসলাম। এসময়ে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। 

উক্ত  আলোচনা সভায় সকলের মাঝে বক্তাগণ নানাভাবে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য  তুলে ধরেন। মুসলিম বিশ্বে এই আশুরা’র ইতিহাস অনবদ্য। আলোচনা সভা বিশেষ দোয়া– মোনাজাত  পরিচালনা করে পুরো বিশ্বের মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালা’র নিকট দোয়া কামনা করা হয় ।

মূলত, মহররম চান্দ্রবছরের প্রথম মাস। সম্মানিত চার মাসের তৃতীয়। ইসলামের ইতিহাসে মহররম অত্যন্ত ফজিলতময় মাস। এ মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। মহররমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনার কথা বলা হলেও বিশুদ্ধ বর্ণনায় মাত্র দু’টি ঘটনার কথা জানা যায়। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদের ফেরাউন ও তার সৈন্যদের কবল থেকে মুক্তি পাওয়ার ঘটনা। যেখানে দরিয়ায় রাস্তা বানিয়ে আল্লাহতায়ালা তাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন। এই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় ফেরাউন ও তার সৈন্যদের দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করার ঘটনা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com