• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

পটিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান জসিম গ্রেপ্তার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এস এম ইনজামুল হক জসিম চেয়ারম্যান (৫৬) কে গত শনিবার (১২ জুলাই) রাত ১২ টায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় তার মেঝ মেয়ের ওয়াফিয়া ইনজামের শুভ জম্মদিন অনুষ্ঠান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা আটক করে চট্টগ্রাম পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, পটিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ইনজামুল হক জসিম গত ২০২৪ সাল ৪ আগস্ট পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে পটিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে। শনিবার রাতে স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে খবর দিলে,পাঁচলাইশ থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ কয়েকটি মামলা পটিয়া থানায় থাকার কারণে, তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানা থেকে রবিবার দুপুরে পটিয়া থানায় হস্তান্তর করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজামান বলেন, ইনজামুল হক জসিম চেয়ারম্যান এর বিরুদ্ধে কয়েকটি মামলা পটিয়া থানায় রয়েছে। আইননুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com