• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

dailydhakamail / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৫ আসন (বেলকুচি ও চৌহালী উপজেলা) থেকে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

গত ২৯ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টায় বেলকুচি প্রেসক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার আয়োজন করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

যমুনা নদীবেষ্টিত এই নির্বাচনী এলাকায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৪ লাখ ২৬ হাজার, যার মধ্যে নারী ও পুরুষ ভোটার অন্তর্ভুক্ত। নদীভাঙনপ্রবণ এই অঞ্চলের মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। দীর্ঘদিন ধরে যমুনার ভাঙনে লাখো মানুষ তাদের পৈতৃক ভিটা ও আবাদি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

অতীতে এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও, স্থানীয়রা অভিযোগ করেন, দিনের ভোট রাতের ফলে আওয়ামী লীগের শাসনামলে আসনটি জবরদখলে চলে যায়। বিগত ১৭ বছরে এ এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। চিকিৎসা সেবা, শিক্ষা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এলাকাটি চরমভাবে অবহেলিত—এমনটাই মনে করেন সাংবাদিক ও সুধী সমাজ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং এলাকার উন্নয়নে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে আমিরুল ইসলাম খান আলিম বলেন,

> “আমি রাজনীতিকে জনকল্যাণের মাধ্যম হিসেবে দেখি। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর উচিত ব্যক্তিস্বার্থ ভুলে নিজেকে জনগণের কল্যাণে নিবেদিত করা।”

 

তিনি সিরাজগঞ্জ-৫ আসনসহ দেশের সকল আসনে নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রতি শান্তিপূর্ণ সহযোগিতা ও জনগণের আস্থা ও ভোটের অধিকার রক্ষা করার আহ্বান জানান।

তিনি চৌহালী এনায়েতপুর ও বেলকুচির সাধারণ মানুষের সকল সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বেলকুচির মানুষের চিকিৎসা সেবা বঞ্চনা দূর করতে বেলকুচি হাসপাতালকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ২০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা জানান। এছাড়া বেলকুচির সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ করে যানজটমুক্ত করার প্রতিশ্রুতি দেন।

বেলকুচি একটি তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা হলেও আধুনিকায়নের অভাবে তাঁতশিল্প হুমকির মুখে। তিনি বলেন, তাঁতশিল্পে আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে তাঁত মালিক ও শ্রমিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার একটি যুগান্তকারী পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ তিনি জানান, এরিয়ার সার্বিক উন্নয়নের জন্য ৬০ বিঘা জমিতে একটি আধুনিক শিল্পনগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই শিল্পনগরীতে থাকবে:

৪–৫টি বৃহৎ গার্মেন্টস কারখানা,একটি ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন স্কুল,ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি ইসলামিক কালচারাল সেন্টার, সাধারণ জনগণের জন্য পায়ে হাঁটার পথ।

এছাড়া শিল্পনগরীর ভেতরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষ শ্রমিক তৈরি করার পরিকল্পনাও জানানো হয়েছে।

চৌহালী উপজেলার নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, প্রসূতি মায়েদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক, এবং সাধারণ জনগণের জন্য সরকারি সহায়তা নিশ্চিতকরণ পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

তার এই বিস্তৃত ও বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনে উপস্থিত সাংবাদিকবৃন্দ অভিভূত হন এবং এলাকার উন্নয়নে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com