• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

dailydhakamail / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় শক্তিশালী ও উদ্দীপনাময় নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ গণসংযোগ ও প্রচারণায় নেতৃত্ব দেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শহর শ্রমিক দলের সাবেক সভাপতি জনপ্রিয় শ্রমিক নেতা লিটন শেখ বাঘা। তার নেতৃত্বে শ্রমজীবী মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সজল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিঠুল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ শরীফ মিঠু, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জাগপা বগুড়া জেলা কমিটির সভাপতি মো. মোকলেছুর রহমান, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রচারণাকালে সাবেক ছাত্রনেতা মো. আরমান হোসেন ডলার বলেন, “তারেক রহমানের দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে শ্রমিক সমাজ আজ ঐক্যবদ্ধ ও প্রত্যয়ী। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে শ্রমিকরা বদ্ধপরিকর। শ্রমিকের ঘামেই দেশ গড়ে ওঠে, আর সেই শ্রমিক সমাজের কণ্ঠস্বর আজ ধানের শীষের পক্ষে।”

তিনি আরও বলেন, “বগুড়া জেলার সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”

নেতৃবৃন্দ এসময় শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ চালিয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com