• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা

dailydhakamail / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

মোঃ তাজুল ইসলাম, বগুড়া প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে সফরে রওনা দিয়ে বগুড়ায় এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

পরদিন ৩০ জানুয়ারি তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তিনি। সমাবেশ শেষে একই দিন তিনি পুনরায় বগুড়ায় ফিরে এসে নাজ গার্ডেন হোটেলে রাত্রিযাপন করেন।

এরপর শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর–ধুনট মোড়ে অল্প সময়ের জন্য একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তারেক রহমান। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ-এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন শেরপুর–ধুনট (৫) আসনের গণমানুষের নেতা ও বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক পৌর মেয়র এবং শেরপুর–ধুনট এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব মো. জানে আলম খোকা।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com