• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

dailydhakamail / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার কাহালু-নন্দীগ্রাম এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (০২রা ফেব্রুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক ও যুবনেতা এবং চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলেন।

গণসংযোগকালে বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন,
“কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দিয়ে জননেতা মোশারফ হোসেন ভাইকে পুনরায় বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত করতে হবে। তিনি জনগণের নেতা, মানুষের সুখ-দুঃখের সাথী এবং উন্নয়নবান্ধব রাজনীতির প্রতীক।”

তিনি আরও বলেন,“আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। ইনশাআল্লাহ, এই নির্বাচনের মাধ্যমে দেশ আবার সঠিক পথে ফিরে আসবে।”

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থনে স্পষ্ট হয়ে উঠেছে—এই জনপদের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং চায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ধানের শীষই যেন হয়ে উঠেছে মানুষের আশা-ভরসার প্রতীক।

করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ
ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই ফিরে আসবে মানুষের ভোটের অধিকার এবং নিশ্চিত হবে দেশের প্রকৃত উন্নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু রায়হানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com