• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে  সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা অপবাদের  প্রতিবাদ

রবিবার (১৩ জুলাই) বিকেলে

 সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে –  সিরাজগঞ্জ শহরে  বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল,মহিলা দল সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ  পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়।

পরে সেখান থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের  হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি  ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন পৌরমুক্ত মঞ্চে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপনী করা হয় । 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি’র সহ সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি  মোঃ শামীম খান, নুর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান  ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট প্রমুখ । এছাড়াও জেলা বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দরা  বক্তব্যে রাখেন  এসময়ে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com