• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

টিয়া হাসপাতালে সনাকের গণশুনানি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সর সেবার মানোন্নয়ন নিয়ে এক গণশুনানির আয়োজন করেন।

এতে অংশগ্রহণ করেন সেবা গ্রহিতা ও অভিমত ব্যক্ত করেন হাসপাতাল কর্তপক্ষ ও বিভিন্ন পেশাজীবি মানুষ।
সনাক পটিয়ার সাবেক সভাপতি এস,এম,এ,কে জাহাঙ্গীর সভাপতিত্বে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এরিয়া কোর্ডিনেটর এ জি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুস্টিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোহাম্মদ আবু তৈয়ব।

স্বাগত বক্তব্য দেন সনাকের সহ সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাক। হাসপাতালের সেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ ওসমান।

উক্ত গণশুনানিতে সেবা গ্রহিতাদেন বিভিন্ন অভিযোগ উপস্থাপিত হয়।তার মধ্যে যথাসময়ে নার্সদের সেবা পাওয়া যায় না, ওর্য়াড ও টয়লেট সবসময় অপরিস্কার থাকে, ওয়ার্ডে ডাক্তারের ভিজিট দুবেলা থাকলেও হয় ১বেলা,দালালদের প্রভাবে রোগীরা হাসপাতাল হতে ফিরে ক্লিনিকে চিকিৎসা সেবা নেন। এম আরদের ভীড় থাকায় রোগীদের সেবা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হয়। অনেক সময় রোগী দের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেয়া হয়।

প্রধান অতিথি বলেন, পূর্বের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। নতুন নতুন সেবা সংযুক্ত হয়ে সেবার পরিধি বৃদ্ধি পেয়েছে। আলট্রাসনোগ্রাফি ও রক্ত সঞ্চালন সেবা নতুন চালু হয়। স্বল্প ব্যয়ে নরমাল ও সিজারিয়ান ডেলিভারি।গর্ভবতী ও প্রসব রোগীদের এফসিপিএস ডাক্তার দিয়ে সেবা দেয়া।বর্হিবিভাগে দঃচট্টগ্রামের দৈনিক ৪শ রোগীকে সেবা দেয়া হয়।

এদিকে হাসপাতাল কর্তপক্ষ ও সেবা গ্রহিতাগণ জনবল সংকট এবং অতিরিক্ত রোগীর চাপে পর্যাপ্ত পরিমাণ সেবা দেয়া যাচ্ছে না বলে মনে করেন।এরপর ও বিনাসেবায় রোগীকে ফেরত যেতে হচ্ছে না।যতটুকু সম্ভব সেবা দেয়া যাচ্ছে।অভিযোগ ও পরামর্শ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com