• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

বিমান দুর্ঘটনায় নিহত মাহেরিন চৌধুরীর কবর জিয়ারতে জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শিক্ষা পরিবারের

বার্তা সম্পাদক / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মোঃসাহেব আলী, স্টাফ রিপোর্টারঃ

ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত জলঢাকার গর্বিত সন্তান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা ও মহীয়সী নারী মাহেরিন চৌধুরীর সমাধিতে শুক্রবার(২৫ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম।

জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উর জ্জামান সরকার, এটিএম নুরুল আমিন শাহ্, অনির্বাণ বিদ্যার্থীত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ সময় জেলা শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম বলেন:
“মাহেরিন চৌধুরী কেবল একজন শিক্ষক নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি অনুপ্রেরণার নাম। তাঁর এই অকাল মৃত্যুতে শিক্ষা পরিবার এক বিশাল শূন্যতার মুখে পড়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”

শ্রদ্ধা নিবেদনের সময় মাহেরিন চৌধুরীর স্বামী সাংবাদিকদের এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন:
“আমার স্ত্রী শিক্ষকতা পেশাকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন। ও বলতো—‘আমার ছাত্ররাই আমার সন্তান।’ আজকে তাঁকে হারিয়ে আমরা শুধু একজন মানুষ নয়, একজন সংগ্রামী নারীকেও হারালাম। আমি তাঁর আত্মার শান্তি ও তাঁর স্বপ্নগুলো যেন বাস্তবায়িত হয়, সবার কাছে এই দোয়া চাই।”

কবর জিয়ারতে জলঢাকা ছাড়াও কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মেলাবর দ্বীমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সবাই মাহেরিনের স্মৃতিকে চিরভাস্বর রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর জীবনের আদর্শ ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com