• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১৩

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোড়াই শ্যামপুর এলাকায় এই সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ও শফিকুলের সঙ্গে আব্দুল হামিদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় টিনের ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রসহ বহিরাগতদের নিয়ে হামলা চালায়।

রাশিদা বেগম ও আব্দুল হামিদ অভিযোগ করেন, “আমরা নিজেদের জমিতে ঘর নির্মাণের কাজ করছিলাম। এ সময় প্রতিপক্ষ হঠাৎ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের উপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে আসলেও কিছুক্ষণ পর চলে যায়। তাদের চলে যাওয়ার পরপরই আবারও হামলা শুরু হয়।”

আহতদের মধ্যে রয়েছেন—নুর হোসেন (৬০), আসাদুল (৩০), কুদ্দুস (৫০), ফারুক হোসেন (৩৬), আব্দুল হামিদ (৬০) সহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী পরিবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিকবার এমন ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপি-আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন তারা।

ফারুক হোসেন বলেন, “আমরা নিরীহ মানুষ, কারও সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। বারবার আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। আমাদের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com